খেলা

বাংলাদেশ সিরিজের জন্য যেদিন দল ঘোষণা ভারতের

বাংলাদেশ সিরিজের জন্য যেদিন দল ঘোষণা ভারতের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিরিজের জন্য যেদিন দল ঘোষণা ভারতের

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত হয়েছে আরও একটি নতুন অর্জন। তরুণ এবং ইভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে গঠিত দল নিয়ে পাকিস্তান সফরে গিয়ে ইতহাস গড়েছে টাইগাররা।

এর আগে কখনোই সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে জয় না পাওয়া বাংলাদেশ এবার ম্যান ইন গ্রিনদের টেস্ট সিরিজ হারিয়েছে। শুধু তাই, জয়ের পথে স্বাগতিকদের ধবলধোলাইও করেছে নাজমুল শান্তর দল। দেশের বাহিরে এবং বাংলাদেশের টেস্ট ইতিহাসে বড় জয়ের প্রাপ্তির একটি পাকিস্তানের ঘরের মাঠে সিরিজ জয়।

পাকিস্তানের বিপক্ষে এমন দুর্দান্ত সিরিজ জয়ের পর বাংলাদেশের বিপক্ষে এ মাসেই ঘরের মাঠে দুই টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্টের আগে ভারতের লাল বলের খেলোয়াড়রা ১২ সেপ্টেম্বর চিপকে অনুশীলন শুরু করবে। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরু এবং অনন্তপুরে অনুষ্ঠিতব্য দুলিপ ট্রফির প্রথম রাউন্ড শেষে স্কোয়াড ঘোষণা করা হবে।

যেখানে স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত শুবমান গিল, লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, কুলদ্বীপ যাদব, আকাশ দ্বীপ, ইয়াশভি জাইসাওয়াল, সরফরাজ খান, রিশাব পান্ট, মুকেশ কুমার, শ্রেয়াস আইয়ার, আর্শদ্বীপ সিং এবং কেএস ভরতের। অভিমন্যু ইশ্বরন, দেবদূত পাডিকল, সাই সুদর্শন এবং বোলার সাই কিশোর, সৌরভ কুমার, যশ দয়ালের মতো আরও অনেক টেস্ট প্রত্যাশী দুলীপ ট্রফির শুরুতে খেলবেন। ভারতের শেষ টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে। যা রোহিত শর্মার ৪-১ ব্যবধানে জিতেছিল।

এদিকে বাংলাদেশ ইতিহাস গড়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট সংগ্রহ ৪৫.৮৩ শতাংশ। অন্যদিকে, ভারত ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৩ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে