খেলা

লিটনের সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

লিটনের সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

লিটনের সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরি। তার ব্যাটেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে গতকাল কোনো উইকেট না হারিয়ে ১০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

কিন্তু আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায়। আজ দিনের শুরুতে মাত্র ১৬ রান স্কোর বোর্ডে জমা করতেই বাংলাদেশ হারায় প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট। একে একে সাজঘরে ফেরেন জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে তারা ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন। তাদের এই জুটিতেই বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। না হয় ৫০ রানেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় ছিল।

দলীয় ১৯১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মেহেদি হাসান মিরাজ। তার আগে ১২৪ বলে ১২টি চার আর এক ছক্কায় করেন ৭৮ রান।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংসে ভর করে পাকিস্তানের বিপক্ষে প্রথম ঐতিহাসিক জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথম টেস্টে জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে ৫৮, ৫৭ ও ৫৪ রান করে করেন সায়েম আইয়ুব, শান মাসুদ ও আগা সালমান। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তারা দুইজনে মিলে করেন ১৬৫ রানের জুটি। তাদের এই জুটিতেই দুইশোর কাছাকাছি চলে যায়।

দলীয় ১৯১ রানে আউট হন মেহিদ হাসান মিরাজ। তার আগে ১২৪ বলে ১২টি চার আর এক ছক্কায় করেন ৭৮ রান। মিরাজ আউট হওয়ার পর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন তাসকিন আহমেদ।

এরপর পেস বোলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি সেঞ্চুর পূর্ণ করেন লিটন কুমার দাস। তিনি ১৭১ বলে ১২টি চার আর এক ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

টেস্ট ক্রিকেটে লিটনের এটা চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১৪ রান করেন লিটন দাস। ২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্সে করেন ১০২ রান।

২০২২ সালের মে মাসে শ্রীলংকার বিপক্ষে মিরপুরে করেন ১৪১ রান। আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে লিটন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকান। তবে টেস্ট ওয়ানডে মিলে লিটনের এটা নবম সেঞ্চুরি। ওয়ানডেতে তিনি ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে