খেলা

কত টাকা পাবে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল

কত টাকা পাবে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল
ছবি: সংগৃহীত

কত টাকা পাবে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল

পর্দা নামার অপেক্ষায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে। যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে দুই ফাইনালিস্ট। মোটা অংকের প্রাইজমানি যে বাড়িয়ে দেবে চ্যাম্পিয়নদের শিরোপা জয়ের আনন্দ।

যত দিন গড়াচ্ছে, ফুটবলে টাকার ঝনঝনানি ততো বাড়ছে। এবারের কোপা আমেরিকা জিতলে সবশেষ আসরের তুলনায় প্রায় চারগুণ বেশি অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। ইউরোতে এবার প্রাইজমানি না বাড়লেও যা আছে সেটাও চোখ কপালে তুলতে বাধ্য!

কনকাকাফের সাথে যৌথভাবে এবারের কোপার আয়োজন করেছে কনমেবল। যেখানে প্রথমবার মতো লাতিন আমেরিকার ১০টি আর উত্তর, মধ্য ও ক্যারিবীয় অঞ্চলের ৬টি দল নিয়ে গড়িয়েছে শিরোপার মূল লড়াই।

তবে শুধু জৌলুস নয়, দল বাড়ার পাশাপাশি বেড়েছে পুরস্কারের অর্থের পরিমাণও।অংশ নেয়া দলগুলো পাবে সবমিলিয়ে ৭২ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৮৪৬ কোটি টাকা। যেখানে কোনো ম্যাচ না জিতে কেবল অংশগ্রহণ করেই দলগুলো পাচ্ছে ২৩ কোটি টাকা।

এরপর শীর্ষ চার দলের মাঝে ভাগ করে দেওয়া হবে আরও ৬০ মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে শিরোপা জয়ীদের কোষাগারে জমা হবে ২১৮ কোটি টাকারও বেশি। গতবারের তুলনায় যা কিনা চারগুণ!

২০২১ সালে ব্কোপার সবশেষ আসরে প্রাইজমানি ছিল সাড়ে ১৯ মিলিয়ন ডলার বা ২২৯ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৯০০ টাকা। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমানি পেয়েছিল ৫৫ কোটি টাকা। সেই তুলনায় আড়াই গুণ বেশি টাকা পাবে এবার রানার্স আপ হওয়া দলটাও!

আগামী সোমবার যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে