খেলা

জিসান-সাইফুদ্দিনের ১২ বলে ৫৫ রানের ইনিংসে বাংলাদেশের বড় জয়

জিসান-সাইফুদ্দিনের ১২ বলে ৫৫ রানের ইনিংসে বাংলাদেশের বড় জয়
ছবি: সংগৃহিত

জিসান-সাইফুদ্দিনের ১২ বলে ৫৫ রানের ইনিংসে বাংলাদেশের বড় জয়

সাত বছর পর আবার শুরু হয়েছে হংকং সিক্সেস টুর্নামেন্ট। ১-৩ নভেম্বর টিন কোং রোড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগীতা যেখানে আছে ভারত-পাকিস্তানের মত বড় দলও। এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ।

হংকং সিক্সেস মূলত ছোট পরিসরের ক্রিকেট ম্যাচের টুর্নামেন্ট। এ বছর এখানে খেলা হবে ৬ ওভারে। প্রতি দলে থাকবে ৬ জন করে ক্রিকেটার। এক দলের যে কোনো একজন বোলার ২ ওভার বল করতে পারবেন, বাকিরা ১ ওভার বল করতে পারবেন। এবারের আসরে অংশ নিয়েছে ১২টি দল। ১২টি দলকে চারটি পুলে ভাগ করা হয়েছে যার প্রতিটিতে আছে ৩টি দল।

এবারের আসরে বাংলাদেশ আছে পুল ডি তে যেখানে তাদের সঙ্গী ওমান ও শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে আগে ব্যাত করতে নেমে ৬ ওভারে রান করেছে ১৪৭। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জিসান আলম। তিনি ১২ বল খেলে ১ চার আর ৮ ছয়ে করেন ৫৫ রান।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন মোহাম্মদ সাইফুদ্দীনও, তিনিও ১২ বলে করেছেন ৫৫ রান, ৩টি চার ও ৭টি ছয় হাঁকিয়েছেন তিনি। এরপর টুর্নামেন্টের নিয়মানুযায়ী রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এ দুজন ছাড়া বাংলাদেশের হয়ে ইয়াসির আলী করেছেন ৯ বলে ২৬ ও আবু হায়দার করেন ৩ বলে ৪ রান।

১৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওমান থেমেছে ১১৩ রানে। ব্যাট হাতে ঝড় তোলা জিসান বল হাতেও দেখিয়েছেন নৈপুণয, তিনি ১ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট। এছাড়া বল হাতে একটি করে উইকেট পেয়েছেন সাইফুদ্দীন, সোহাগ গাজী ও আবু হায়দার। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১১৩ রানেই অল আউট হয় ওমান।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১১ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১১ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৪ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৪ ঘন্টা আগে