খেলা

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতায় পাকিস্তান

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতায় পাকিস্তান
ছবি: সংগৃহিত

রউফের ফাইফারে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতায় পাকিস্তান

নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমেই হেরে গিয়েছিল পাকিস্তান। অস্কট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ম্যান ইন গ্রিনদের হারিয়ে দেয় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

আগে বল করতে নেমে হারিস রউফের তোপের মুখে অজিরা অল আউট হয় ১৬৩ রানে। এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে ব্যাটিং করেছেন সাইম আইয়্যুব, তাকে যোগ সঙ্গ দিয়েছেন আব্দুল্লাহ শফিক। ৮২ রান করে সাইম ফিরলেও ১৪১ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছে রিজওয়ানের দল, তাতে সিরিজেও সমতায়ও ফিরেছে ম্যান ইন গ্রিনরা।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের পধিনায়ক রিজওয়ান। এরপর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন পাকিস্তানি পেসাররা। অজিদের দুই ওপেনারকে ফেরান শাহিন আফ্রিদি। এরপর রউফের তোপে আর খুব বেশি এগোতে পারেননি অজি ব্যাটাররা।

দুর্দান্ত বোলিংয়ে অজিদের ৫ উইকেট তুলে নিয়েছেন রউফ। তার বলে একে একে আউট হন জশ ইংলিস, মার্নাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলরা। স্টিভেন স্মিথের উইকেট নিয়েছেন মোহাম্মদ হাসনাইন। এছাড়া আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট ও নাসিম শাহ পেয়েছেন ১টি। পেসারদের তোপের মুখে অজিরা অল আউট হয় ১৬৩ রানে।

এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই পাকিস্তানি ওপেনার খেলেছেন দুর্দান্ত। মিচেল স্টার্ক,প্যাট কামিন্সদের সামলিয়ে স্কোরবোর্ডে দ্রুত রান তুলেছেন এ দুজন। উদ্বোধনী জুটিতে দুজনে স্কোরবোর্ডে তুলেন ২০.২ ওভারে ১৩৭ রান। এক পর্যায়ে অজিদের সামনে জেগেছিল ১০ উইকেটে হারের শঙ্কা।

অজি পেসারদের সামলে দ্রুত রান তুলেছেন সাইম। সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি, তবে অ্যাডাম জাম্পার বলে ক্যাচ তুলে দিয়ে হ্যাজলউডের মুঠোবন্দী হয়ে ফিরতে হয়েছে তাকে। তবে সাইম ফিরলেও জয় তুলে নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যান ইন গ্রিনদের। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান আব্দুল্লাহ শফিক, তিনি অপরাজিত ছিলেন ৬৪ রানে, বাবর অপরাজিত ছিলেন ১৫ রানে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৮ ঘন্টা আগে