খেলা

যে কারণে পাঁচ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

যে কারণে পাঁচ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহিত

যে কারণে পাঁচ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

সাদা পোশাকের সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবার কথা ছিলো বাংলাদেশর। কিন্তু দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে পাঁচ দিন আগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। এমনটায় জানা যায় ক্রিকবাজের এক প্রতিবেদনে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘ভ্রমণে কড়াকড়ি থাকায় আমরা তাদেরকে (বিদেশি কোচিং স্টাফ) অনুশীলন সেশনে আসার জন্য বাধ্য করতে পারি না। আসলে শহরের বেশি কিছু পুলিশ স্টেশন এখনও কার্যক্রম শুরু না করায় উদ্বেগ বাড়ছে। আমরা দলকে আগেভাগে পাকিস্তানে পাঠাতে কাজ করছি।’

অর্থাৎ, ১২ আগস্ট সোমবার পাকিস্তানে উড়াল দিবে নাজমুল হোসেন শান্তর দল। পূর্বপরিকল্পিত সময়ের পাঁচ দিন আগেই রওনা হচ্ছে বাংলাদেশের টেস্ট দল। আগামী ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে এই টেস্ট সিরিজ। আর ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টটি করাচিতে অনুষ্ঠিত হবে। ম্যাচ দুইটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন অ্যাম্বাসি ভ্রমণে কড়াকড়ি আরোপ করায় বিদেশি কোচিং স্টাফরা অনুশীলন সেশনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, স্পিন পরামর্শক মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ ডেভিড হেম্প এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি আছেন বিদেশি কোচের তালিকায়।

এর আগে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ কদিন আগে রিপোর্ট করেছিল, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে অতিথি দলকে আগেভাগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানাতে প্রস্তুত। রাওয়ালপিন্ডিতে সব ধরনের অনুশীলন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছিল তারা।

সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন। আগামীকাল দল ঘোষণার পর স্কোয়াডে তাদের জায়গা হলে তারা দুজন সরাসরি পাকিস্তানে যাবেন।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৫ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৯ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৯ ঘন্টা আগে