খেলা

ইতিহাস গড়ে চলেছে মরক্কো, নিশ্চিত করেছে শেষ চার

ইতিহাস গড়ে চলেছে মরক্কো, নিশ্চিত করেছে শেষ চার
ছবি: সংগৃহীত

ইতিহাস গড়ে চলেছে মরক্কো, নিশ্চিত করেছে শেষ চার

কাতার বিশ্বকাপে চমকে দেয়া মরক্কো চমক দেখাচ্ছে অলিম্পিকেও। পৌঁছে গেছে নতুন আরেক উচ্চতায়। অলিম্পিকের নক আউটে প্রথমবার পা রেখেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। যুক্তরাষ্ট্রকে শেষ আটে আটকে দিয়ে এই মাইলফলকে পৌঁছেছে তারা।

শুক্রবার যুক্তরাষ্ট্রকে পুরোদস্তুর উড়িয়ে দিয়েছে মরক্কো। ক্লাব পিএসজির স্টেডিয়াম পার্ক দ্য প্রিন্সেসে শেষ আটের ম্যাচে একক আধিপত্য ধরে রাখা মরক্কো জিতেছে ৪-০ গোলে। শেষ চারে তাদের প্রতিপক্ষ স্পেন।

প্যারিসে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে মরক্কো। বিপরীতে যুক্তরাষ্ট্রের খেলা ছিল ছন্নছাড়া। প্রতিপক্ষকে চাপে রাখার মতো তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো সময়ের সাথে সাথে চাপ বাড়তে থাকে তাদের রক্ষণে।

সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। ম্যাচের ২৮ মিনিটেই খেয়ে বসে প্রথম গোল। বক্সের ভেতর ফাউল করে মরক্কোকে পেনাল্টি উপহার দিয়ে বসেন নাথান হারিয়েল। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন রাহিমি। ১-০-এ এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর যুক্তরাষ্ট্রকে আরো কোণঠাসা করে দিয়ে আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ৫১ মিনিটে তারা আদায় করে নেয় নিজেদের দ্বিতীয় গোলটি। আবদে ইজাল যুলির পাস থেকে গোল মরক্কোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আমোমাখ।

৭০ মিনিটে গোলের দেখা পান দলের সবচেয়ে বড় তারকা আশরাদ হাকিমি। মাঝমাঠে বল পেয়ে আমেরিকান ডিফেন্ডারদের কাটিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। তার গোলের মধ্য দিয়ে ম্যাচটাকে নিজেদের করে ফেলে মরক্কো।

এরপর ৯০ মিনিটে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মাওহোব।।পেনাল্টি থেকে করেন মরক্কোর চতুর্থ গোল। এই গোলেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

১৯৬৪ সালে অলিম্পিক ফুটবলে অভিষেক হওয়ার পর মরক্কো মাত্র একবার গ্রুপপর্ব টপকাতে পেরেছিল ১৯৭২ সালে। দীর্ঘ ৫২ বছর পর প্যারিস অলিম্পিকে গ্রুপপর্ব টপকে উঠে কোয়ার্টার ফাইনালে। আর এবার নিশ্চিত করলো সেমিফাইনালও।

আগামী ৫ আগস্ট সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে স্পেন।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২৮ মিনিট আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৩২ মিনিট আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩৫ মিনিট আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে