খেলা

ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

কদিন আগেই টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত পাকিস্তানকে সিরিজ হারিয়েছে টাইগাররা, সেটিও আবার ধবলধোলাই করে। দারুণ এই জয়ের পর এবার ভারত সফরে নাজমুল হোসেন শান্তর দল।

স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারীরা যার প্রথমটি শুরু হচ্ছে আজ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে রোহিত শর্মাদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক শান্ত।

চেন্নাইয়ের এই টেস্টে উইকেট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে দুই দলের মাঠে নামার আগে টসও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছিল। টসে জিতেছেন টাইগারদের অধিনায়ক শান্ত। চেন্নাইয়ের আবহাওয়া আজ মেঘলা, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়েছেন, আর্দ্রতা কাজে লাগাতে চায় তাঁর দল।

স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা খেলতে নামছে একাদশে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের সঙ্গে আরও থাকছেন নাহিদ রানা। এছাড়াও দলে আছেন দুই অলরাউন্ডার মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান।

বাংলাদেশের বিপক্ষে ভারতও খেলতে নামছে একাদশে তিন পেসার নিয়েই। জশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের সঙ্গে থাকবেন আকাশ দীপ। এছাড়াও আছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।

নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপাল নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

৩১ মিনিট আগে

হাম উপসর্গে একদিনে ৭ মৃত্যু, নতুন রোগী ১১৮০

হাম হাম উপসর্গে একদিনে ৭ মৃত্যু, নতুন রোগী ১১৮০

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৮০ জনের শরীরে।

সারাদেশ

৩৫ মিনিট আগে

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

রংপুর বিভাগ

৪১ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

৩ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

৩ ঘন্টা আগে