খেলা

টি-২০ বিশ্বকাপ রিভিউ বিশ্লেষণ : ডিআরএস ব্যবহার করা হয়েছে ১২৬, সিদ্ধান্ত পরিবর্তন ৩০ বার

টি-২০ বিশ্বকাপ রিভিউ বিশ্লেষণ : ডিআরএস ব্যবহার করা হয়েছে ১২৬, সিদ্ধান্ত পরিবর্তন ৩০ বার
ছবি: সংগৃহিত

টি-২০ বিশ্বকাপ রিভিউ বিশ্লেষণ : ডিআরএস ব্যবহার করা হয়েছে ১২৬, সিদ্ধান্ত পরিবর্তন ৩০ বার

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে রিভিউ নেয়ায় সবচেয়ে সফল দল কোনটি? আপনি যে দলের নামই বলুন না কেন, ধরে নেয়াই যায়, সেটা নামিবিয়া হবে না। তবে বিস্ময়কর হলেও সত্য, রিভিউয়ে সফলতার হার সবার থেকে ভালো গেরহার্ড এরাসমাসের দলের।

কুড়ি ওভারের বিশ্বকাপের নবম আসরে নামিবিয়া যদিও মাত্র দুটি রিভিউই নিয়েছে। তারা সফল হয়েছে একবার। এটা ঠিক, ব্যর্থ হওয়ার মতো যথেষ্ট রিভিউই নেয়নি নামিবিয়া। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পাওয়া দেশের নামও আপনাকে চমকে দেবে!

আফ্রিকা মহাদেশের আরেকটি দেশ উগান্ডার রিভিউয়ে সফলতার হার শতকরা ৪০ ভাগ। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দলটি ১০টি রিভিউ নিয়েছে। এরমধ্যে তাদের পক্ষে ফল এসেছে চারটিতে। অথচ আইসিসির সহযোগী এসব দেশের খেলোয়াড়রা রিভিউ ছাড়াই বলতে গেলে খেলে থাকেন সব সময়!

অবশ্য ডিআরএসে (ডিসিশন রিভিউ সিস্টেম) উগান্ডার সমান সাফল্য পেয়েছে আরও দুটি দল। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ— এই দুই দলই পাঁচটি করে রিভিউ নিয়ে দুবার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে পেরেছে।

রিভিউয়ে আগের বিশ্বকাপের দুই ফাইনালিস্টের অবস্থা বেহাল ছিল ২০২৪ সালে। সাতটি ডিআরএসে ইংল্যান্ড সফলতার মুখ দেখেনি একবারও। আর পাকিস্তানের একই ফলাফল থেকেছে রিভিউয়ের সংখ্যা নয় হওয়া সত্ত্বেও। রিভিউয়ে খালি হাতে শেষ করার দলে তাদের সঙ্গে রয়েছে পাঁচটি ডিআরএস নেয়া যুক্তরাষ্ট্র। একবারও রিভিউয়ে সফলতার উদযাপনে মেতে উঠতে না পারা আরও তিনটি দল হচ্ছে কানাডা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। যদিও কোনো দলই তিনটির বেশি রিভিউ নেয়নি।

সহযোগী দেশগুলো সাধারণত ডিআরএস ছাড়াই খেলতে অভ্যস্ত হলেও তারা এটার যথার্থ ব্যবহারই দেখিয়েছে। ওমান যেমন রিভিউয়ের ক্ষেত্রে অবস্থান করছে অস্ট্রেলিয়ার কাতারে। দুই দলই সমান আটটি করে রিভিউ নিয়ে তিনটিতে ফল বদলাতে পেরেছে।

আবার নেদারল্যান্ডসের সাফল্য ছিল এবারের দুই ফাইনালিস্টেরই সমান। রানার্সআপ দক্ষিণ আফ্রিকার সমান তিনটি ডিআরএস নিয়ে ডাচরাও একবার সফল হয়েছে। আর চ্যাম্পিয়ন ভারত দুটি সফল রিভিউয়ের জন্য নিয়েছে ছয়টি ডিআরএস। শতকরা ৩৩.৩৩ ভাগ সাফল্য থাকা এই তিনটি দলের পেছনেই রয়েছে বাংলাদেশ।

৩০.৭৭ শতাংশ সাফল্য নিয়ে এই তালিকায় দশম স্থানে থাকা টাইগাররা ১৩ বার আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়। এরমধ্যে চারবার আম্পায়ারকে ভুল প্রমাণিত করতে পারে তারা। বোলিংয়ের সময় অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিনটি রিভিউ নিয়েছেন। নট আউটকে তিনি আউটে পরিণত করতে পেরেছেন একবার।

পুরো টুর্নামেন্টে ১০টির বেশি রিভিউ নেয়া দুটি দলের একটি হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ১৯টি রিভিউ নিয়েছে আফগানিস্তান। যাতে তারা ব্যর্থ হয়েছে ১৪ বার। আফগানদের ২১.০৫ শতাংশ সফলতার হারের কাছাকাছি রয়েছে এশিয়ার আরেক দেশ নেপাল।

আবার নেপালের অবস্থান নিউজিল্যান্ডের ওপরে! কিউইদের যেখানে একটি সফল রিভিউ পেতে খরচ করতে হয়েছে ছয়টি ডিআরএস, নেপালের লেগেছে পাঁচটি। রোহিত পাউডেলের দল রিভিউ নিয়ে শতকরা ২০ ভাগ সফলতা পেয়েছে। প্রথম পর্বে ছিটকে পড়া নিউজিল্যান্ডের রিভিউয়ের পারফরম্যান্সও হতাশাজনকই থেকেছে। তাদের সাফল্যের হার ছিল ১৬.৬৭ শতাংশ। কেইন উইলিয়ামসনদের সমান ছয়টি রিভিউ নিয়ে পাপুয়া নিউগিনিও ব্যর্থ হয়েছে পাঁচটিতে।

সব মিলিয়ে ১২৬ বার ডিআরএস ব্যবহার করা হয়েছে ২০২৪ টি-২০ বিশ্বকাপে। এরমধ্যে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে ৩০ বার। অর্থাৎ টুর্নামেন্টে রিভিউ নিয়ে সফলতার হার ছিল ২৩.৮০ শতাংশ। সেক্ষেত্রে ৩০.৭৭ শতাংশ নিয়ে গড় মানের থেকে বাংলাদেশ ভালোই এগিয়ে আছে। কিন্তু মাঠের খেলায় সার্বিকভাবে হতাশার গল্পই লেখা হয়েছে আরেকবার!

পারফরম্যান্সের দিক দিয়ে নামিবিয়া, উগান্ডা ও ওমানের মতো দলগুলো পিছিয়ে থেকেছে প্রত্যাশিতভাবেই। কিন্তু রিভিউয়ে সাফল্যের তালিকায় প্রথম আট দলের মধ্যে চারটি সহযোগী দেশ। ২০২৪ টি-২০ বিশ্বকাপে রিভিউয়ের ক্ষেত্রে অন্তত ছোট দল হয়ে উঠেছিল বড়!

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৬ ঘন্টা আগে