খেলা

টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহিত

টপ অর্ডারের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৬ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আরও দুই উইকেট হারিয়েছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৪ রান। লিটন ১৪ এবং সাকিব ১২ রানে ব্যাট অপরাজিত রয়েছেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুমরাহকে দেখেশুনে খেলছিলেন সাদমান। কিন্তু ওভারের শেষ বলটি অব স্ট্যাম্পকে লক্ষ্য করে ছোড়েন বুমরাহ। আর বলটি ছেড়ে দেওয়ায় বোল্ড হন এই টাইগার ওপেনার। এরপর জাকিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন নাজমুল হাসান শান্ত।

তবে ইনিংস বড় করতে পারেননি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের হাতে বল তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ওভারের প্রথম দুই বলে জাকির এবং মুমিনুলকে বোল্ড আউট করে রোহিতের ভরসার প্রতিদান দেন এই ডানহাতি পেসার। ২৬ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই ৪ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩০ বলে ২০ রান করে সিরাজ আউট হলে, ১৪ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এতে দলীয় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলোর চেষ্টা করছেন সাকিব আল হাসান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু তাসকিনের দাপুটে বোলিংয়ে জাদেজা (৮৬), আকাশ দ্বীপ (১৭) এবং ১১৩ রানে আউট হন অশ্বিন। শেষ দিকে বুমরাহকে (৭) আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩০০ রানের কোটা পার করেছিল স্বাগতিকরা। সেই সঙ্গে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩৭ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে