খেলা

পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেয়ার লক্ষ্যে দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেয়ার লক্ষ্যে দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেয়ার লক্ষ্যে দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার থেকে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ দ্বিতীয় দিনের মতো মাঠে নামবে দুই দল।

স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাওয়ালপিন্ডিতে এ খেলা শুরু ম্যাচের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট। দিনের বেশিরভাগ সময় গেছে বৃষ্টির পেটে। নির্ধারিত সময় থেকে খেলা শুরু হয় সাড়ে চার ঘণ্টা পরে। যেখানে শুরুতে হাসান মাহমুদ-শরিফুলদের আধিপত্য থাকলেও, এরপর প্রতিরোধ গড়েন সাইম আইয়ুব-সৌদ শাকিলরা।

মাত্র ১৬ রানে ৩ উইকেট হারানোর পরও পাল্টা আক্রমণ করে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত দিনে টসে হেরে ৪১ ওভার ব্যাট করে তারা। দিন শেষ হবার আগে ৪ উইকেট হারিয়ে বাবরদের সংগ্রহ ১৫৮ রান। জোড়া উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও শরিফুল।

দ্বিতীয় দিনে তাই বাংলাদেশের প্রয়োজন প্রথম সেশনেই দ্রুত কয়েকটি উইকেট তুলে নেয়া। বিশেষ করে গলার কাঁটা হয়ে উঠা শাকিলকে দ্রুত ফেরানো প্রয়োজন। ৫৭* রানে ব্যাট করছে এই ব্যাটার। চোখ রাঙাচ্ছেন রিজওয়ানও। আক্রমণাত্মক ব্যাট (২৪*) করছেন তিনি।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও একই লক্ষ্যের কথা জানিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানকে প্রথম ইনিংসে কত রানের মধ্যে আটকাতে চান, এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, ‘যত দ্রুত এবং যত কমে আটকানো যায়। চেষ্টা করবো ২০০ বা এর একটু বেশির মধ্যে আটকে রাখতে।’

দ্বিতীয় দিনেও মূল কাজটা করতে হবে পেসারদেই তা পরিষ্কার করেই হাসান মাহমুদ বলেন, ‘রোদ উঠলে উইকেট পেসারদের জন্য সহায়ক হবে, গতি আর বাউন্স পাওয়া যাবে।’

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১১ ঘন্টা আগে