খেলা

‘কখনো চাইনি মেসির সঙ্গে আমার তুলনা হোক’

‘কখনো চাইনি মেসির সঙ্গে আমার তুলনা হোক’
ছবি: সংগৃহিত

‘কখনো চাইনি মেসির সঙ্গে আমার তুলনা হোক’

বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামাল। এবারের ইউরো দিয়ে স্পেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ইউরোর মধ্যেই বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তার শৈশবের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইয়ামালের বাবা। তারপর থেকেই ফুটবল দুনিয়ার আকর্ষণের কেন্দ্রবুন্দিতে চলে আসে সে ছবি।

২০০৭ সালে তোলা ছবিগুলো এত বছর পর সামনে আসার নেপথ্যের গল্প নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল ছিল। সে কৌতূহলের জবাব দিয়েছেন ইয়ামাল নিজেই, ‘আমার বাবা ছবিগুলো সংগ্রহে রেখেছিল। যা কখনও প্রকাশ্যে আসেনি। কারণ হচ্ছে, কখনও চাইনি মেসির সঙ্গে আমার তুলনা হোক।’

মেসির সঙ্গে তুলনা হলেও বিষয়টি নিয়ে বেশি খুশি হওয়ার চেয়ে ইয়ামাল বরং সতর্ক, ‘ফুটবলের সব সময়ের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনায় কেউ বিরক্ত হবে না। কিন্তু এটা এমন একটা বিষয় যেটা নিজের বিপক্ষেই চলে যেতে পারে। কারণ কখনও তার মতো হওয়া সম্ভব নয়।’

তবে ইয়ামাল না চাইলেও সেই তুলনাটা হচ্ছেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনায় মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে তাকে। ২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সায় অভিষেকের পর গত মৌসুমে ৫০টি ম্যাচ খেলেছেন।

সে ধারাবাহিকতা ধরে রেখেছেন স্পেন জাতীয় দলেও। চলতি ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন। শুধু তাই নয়, ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং গোল বানিয়ে দেওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

উল্লেখ্য, মেসির সঙ্গে ইয়ামালের শৈশবের সে ছবিগুলো ছিল মূলত চ্যারিটি ক্যালেন্ডারের। তখন ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে ছবি তোলার কাজটি হাতে নেয় কাতালান পত্রিকা দিয়ারিও স্পোর্টস।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে