প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে মাঠে নামছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়াদের দল।

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

১৪ দলের এই আসিয়ান কাপ এবার দুটি ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে। ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে রয়েছে আটটি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর আগামী ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে থমাস ডুলির শিষ্যরা। প্রথম দুটি ম্যাচ বিকেল ৩টায় শুরু হলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচসূচি

ম্যাচ তারিখ ভেন্যু সময় বাংলাদেশ–মালয়েশিয়া ২৫ সেপ্টেম্বর গেলোরা বুং কার্নো স্টেডিয়াম বিকেল ৩টা বাংলাদেশ–সিঙ্গাপুর ২৮ সেপ্টেম্বর গেলোরা বুং কার্নো স্টেডিয়াম বিকেল ৩টা বাংলাদেশ–ইন্দোনেশিয়া ১ অক্টোবর গেলোরা বুং কার্নো স্টেডিয়াম সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশীয় ক্রীড়া সম্প্রচারমাধ্যম টি-স্পোর্টস। অনলাইনেও নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে টফি প্ল্যাটফর্মে ম্যাচগুলো দেখা যাবে।